
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্ন এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্ন এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন। প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি সদর উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কায়ূম রুবেল।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল আলম মিলু, কাঠালিয়া উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক মো. মাইনুল হোসেন রিয়াজ আকন, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসিব ভূট্টো।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ উল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ সরোয়ার সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন আকাশ, নির্বাহী সদস্য মোঃ মাছুম বিল্লাহ জুয়েল, সদস্য মোঃ মহসিন খান প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্ন এর সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলামের পরিচালনায় ও মাওলানা সালাউদ্দিন আহম্মেদের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোর মাহমুদ, মোসা. সাহেলী বেগম, মাওলানা আল আমিন প্রমূখ। পরে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও ২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :