
সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় শ্যালকের লাঠির আঘাতে ভগ্নিপতি জহিরুল ইসলাম এলাহির (৪১) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে থানা পুলিশ।
১/২/২০২৪ খ্রিঃ বুধবার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত, সিরাজুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জহিরুল তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বিকালে পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তরিকুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এবং অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :