সাহিত্যসহ সব কিছুকে স্মার্ট করতে হবে : শেখ হাসিনা | Daily AjKaler Kontho

সাহিত্যসহ সব কিছুকে স্মার্ট করতে হবে : শেখ হাসিনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন
সাহিত্যসহ সব কিছুকে স্মার্ট করতে হবে : শেখ হাসিনা

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। তাই ভাষা সাহিত্যসহ সবকিছুকে স্মার্ট করতে হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল চারটার পর রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

প্রকাশনায় ডিজিটাল ও অডিও মাধ্যম সংযোজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলা সাহিত্যকে বিশ্ব ছড়িয়ে দিতে অনুবাদের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলা একাডেমি অনেক আন্দোলনের সূতিকাগার মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধীনতা এসেছে। জাতির পিতা ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জানিয়ে সরকারপ্রধান বলেন, বাবার পথ অনুসরণ করে এ পর্যন্ত যত ভাষণ দিয়েছি। অন্তত ১৯-২০ বার হবে। আমি কিন্তু বাংলা ভাষায় বক্তব্য দিয়েছি।

বইমেলা উদ্বোধনের আগে ১৬ বিশিষ্টজনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ ১১টি ক্যাটাগরিতে ১৬ বিশিষ্টজনকে এই পুরস্কার দেওয়া হয়।