
আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ ৩১ জানুয়ারি বুধবার দুপুর ২টার সময় চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া তৌহিদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে ও চকরিয়া সরকারী কলেজের অর্থনীতি বিললভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে
আপনার মতামত লিখুন :