
নিজস্ব প্রতিনিধি : হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিফাত’কে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান মামলা নং-০৭, তারিখ-১৭/১২/২০১৬ খ্রিঃ, সিআর-২৫৪/১৬, সেসন-৪৯/১৯, ধারা-৩০২/২০১/৩৪ দÐ বিধি; হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী রিফাত (২০), পিতা-মৃত মোহর আলী, সাং-রামকৃষ্ণদি, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :