সীমান্ত এলাকায় ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

সীমান্ত এলাকায় ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৪, ৮:০২ অপরাহ্ন
সীমান্ত এলাকায় ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকালের কন্ঠ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরের ভারত সীমান্ত সংলগ্ন চিলমারী ইউপির খারিজারথাক এলাকা থেকে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে র‌্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়ার সদস্যরা এ অভিযান চালায়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে বজলুর রহমান (৩৩), ইয়ানুস শেখের ছেলে বিদ্যুৎ সেখ (৪৫), মোনছার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডলের ছেলে শাহাজুল ইসলাম (৪১) ও রবকুল শাহ এর ছেলে সাগর শাহ (২৪)। তাদের কাছ থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।