এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন
এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ানের বস্তি থেকে মহসিন মিয়া (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) দিনরাত পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এস এম আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে একতলা টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি ওই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। ওই বস্তির একটি ঘরে সে একাই থাকত। কোনো কাজকর্ম করত না। তার স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে থাকত। মহসিন কুমিল্লার হোমনা থানার পাছকিতা এলাকার আক্কাস মিয়ার ছেলে।