বিএনপির কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র : সেতুমন্ত্রী | Daily AjKaler Kontho

বিএনপির কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র : সেতুমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন
বিএনপির কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র : সেতুমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ জানুয়রি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি কেন কালো পতাকা মিছিল করবে? তাদের ব্যর্থতার জন্য তো আমরা দায়ী না, গণতন্ত্রের অগ্রযাত্রা দায়ী নয়। এ ধরনের কর্মসূচি গণবিরোধী। কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে মনে করি।

এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত উল্লেখ করে তিনি বলেন, তা না হলে এ ধরনের কর্মসূচির নামে সহিংসতা করা হলেও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।

বিএনপির নেতাকর্মীদের মুক্তির বিষয়ে জাতিসংঘের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল তথ্যের ওপর নির্ভর করে জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তারা (বিএনপি) অপরাধ করলে বিনা বিচারে ছেড়ে দিতে হবে? আইন নিজস্ব গতিতে চলবে।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশ নিয়ে কাদের বলেন, বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে ও জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে যোগ দেবেন সংসদ সদস্যরা। আজকের দিনটি ইতিহাস সৃষ্টিকারী শুভ দিন।