নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন | Daily AjKaler Kontho

নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন

আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সফরে সঙ্গে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।

রোববার (২৮ জানুয়ারি) ইসির উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

ইসির উপ-সচিব শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন। ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।