ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৪:৪২ অপরাহ্ন
ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

২৯ জানুয়ারি (সোমবার) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শাহ মোফাচ্ছেল হক উপস্থিত থেকে বিভিন্ন প্লাটুনের শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিনামূল্যে এ শীতবস্ত্র বিতরণ করেন।