
লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপীনাথপুর এলাকার মরহুম মতিয়ার রহমান ফকিরের ছেলে এবং সাবেক সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফেনায়েত ইসলাম লিটন ফকির ইন্তেকাল করেছেন।
(ইন্না……………………………..রাজিউন)।
রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১ টায় লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর নিবাসী লিটন ফকির (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি ৩ টি পুত্র সন্তান, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি লোহাগড়া উপজেলার বিশিষ্ট ঠিকাদার হিটো, ভিটোর বড় ভাই তার পৈতৃক নিবাস ছিল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের যোগিয়া গ্রামে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :