গোপালগঞ্জে বীরমুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা | Daily AjKaler Kontho

গোপালগঞ্জে বীরমুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৪, ৩:২২ অপরাহ্ন
গোপালগঞ্জে বীরমুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ।

আজ রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে গোপালগঞ্জ পুলিশ লাইন হল রুমে গোপালগঞ্জের পুলিশ সুপার আলবেলী আফিফার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুজিব বাহীনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুজ্জামান বদর, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মুন্সী, টুংগীপাড়া পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ তুজাম্মেল হক টুটুলসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জন এবং জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ১৯৭১ সালের বিভিন্ন স্থানের সম্মুখ যুদ্ধের বিস্তারিত ঘটনা গুলো তুলে ধরেন।