বাউফলের চোরাই মাল জব্দ | Daily AjKaler Kontho

বাউফলের চোরাই মাল জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
বাউফলের চোরাই মাল জব্দ

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় কালিশুরি লঞ্চঘাট সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী, মোহাম্মদ বজলুর রশিদ নামে এক ব্যক্তিকে কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (২৭জানুয়ারি) শনিবার রাতে এ জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।স্থানীয় সূত্রে জানা যায়,কালীশুরি লঞ্চ ঘাটের পাশে দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করে আসছেন কালিশুরি ইউনিয়নের মোহাম্মদ বজলুর রশিদ, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে কম মূল্যে তিনি চোরাই মাল সংগ্রহ করে আসছেন এবং বরিশাল -ঢাকা চোরাই মাল বিক্রি করে লাভবান হচ্ছেন এবং তার অধীনে একাধিক চোর চক্র কাজ করে বলে অভিযোগ রয়েছে , চোরাইকৃত সরকারি মাল ট্রাকে করে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ ঘটিকায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বশির গাজী কালিশুরি লঞ্চঘাট বাজারে উপস্থিত হয়ে বজলুর রশিদের ভাঙারি দোকানের সামনে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে চোরাইকৃত সরকারি কয়েকটি টিউবয়েল জব্দ করেন এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে বজলুর রহমানকে নগদ ৫০০০০ টাকা জরিমানা করেন।

বাউফল উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মো. বশির গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙারি ব্যবসায়ী বজলুর রহমানকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তিনি সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।