
আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের সাথে বেলকুচি অফিসার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
এসময় সহকারী কমিশনার ( ভূমি) শিবানী সরকার, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর মৎস্য কর্মকর্তা শামীম রেজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে অফিসার্স ক্লাবের সদস্যগন নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল তোরা দিয়ে বরন করে নেন।
আপনার মতামত লিখুন :