শেখ হাসিনার ভালবাসায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

শেখ হাসিনার ভালবাসায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ১:০৫ অপরাহ্ন
শেখ হাসিনার ভালবাসায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : মাদারীপরের রাজৈরে ‘টিম পজিটিভ বাংলাদেশ’ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালবাসার উপহার হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫ টার সময় উপজেলার কদমবাড়ি গণেশ পাগল সেবা আশ্রম মাঠে এ উপহার প্রদান অনুষ্ঠিত হয়।

এসময় ‘টিম পজিটিভ বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস গোলাম রাব্বানী ৫’শ শীতার্ত মানুষের হাতে উপহারগুলো তুলে দেন।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন মুন্সী, বর্তমান সভাপতি জাহিদ হাসান মুকিম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম নীরব, সাধারন সম্পাদক সবুজ আকন ও সাংগঠনিক সম্পাদক কবির সরদার সহ স্থানীয় নেতাকর্মী প্রমুখ।