প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সৌজন্য সাক্ষাৎ | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সৌজন্য সাক্ষাৎ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের সৌজন্য সাক্ষাৎ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী মিস. সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎ করতে এসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আচিম স্টেইনার।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়ন যাত্রা এবং জাতিকে আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনার প্রতিশ্রুতির প্রশংসা করছি।