মান্দায় এক কেজি গাঁজাসহ আটক ১ | Daily AjKaler Kontho

মান্দায় এক কেজি গাঁজাসহ আটক ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন
মান্দায় এক কেজি গাঁজাসহ আটক ১

আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর মান্দায় এক কেজি গাঁজাসহ আব্দুর রশিদ ওরফে রতন (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টার দিকে সতিহাট গ্রামীণ ব্যাংকের মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রশিদ রতন উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের (সতীহাট বাসষ্ট্যান্ডে) চা বিক্রেতা আয়েজ উদ্দিনের ছেলে। রতনকে গ্রেপ্তারের সময় তার সহযোগী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাটপাঁচিল গ্রামের আয়নাল হকের ছেলে আলমগীর হোসেন (৩২) পালিয়ে যায়।

মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গণি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সতিহাট গ্রামীণ ব্যাংকের মোড় সংলগ্ন রথিন্দ্রনাথ সরকারের মুদিদোকনের সামনে থেকে রতনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রতন ও আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, রতন ও তার সহযোগী চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তাদের দুজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২২ কেজি গাঁজার একটি মামলা রয়েছে।