অবশেষে দৃশ্যমান হলো পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি | Daily AjKaler Kontho

অবশেষে দৃশ্যমান হলো পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ন
অবশেষে দৃশ্যমান হলো পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি

আজকালের কন্ঠ ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিয়ায় অষ্টম দিনের মত ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। ফেরি ভাসমান করা হলেও পানির নিচে একটি যানবাহন রয়েছে বলে জানান মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া।

তিনি আরও জানান, মানিকগঞ্জের পাটুরিয়ায় নয়টি মালবাহী যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে অষ্টম দিনের মত কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

আজ সকাল ১০টায় উদ্ধার অভিযানে প্রত্যয়ের সঙ্ঘে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিসম্পুন্ন সোনার ক্যানিং জাহাজ ঝিনাই-১। যা পানির নিচে থাকা যানবাহন তল্লাশী করতে সহায়তা করছে।

এদিকে দুর্ঘটনার গত আটদিনে ফেরিতে থাকা নয়টি যানবাহনের মধ্যে আটটি উদ্ধার করা হলেও বাকি একটি যানবাহন উদ্ধারে কাজ করছে ডুবুরি দল ।

নৌ বাহিনীর ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন জানান, নৌবাহিনী,ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা কাজ করে যাচ্ছেন। ডুবন্ত ফেরিটি প্রায় ৫০ ফুট পানির নিচ থেকে উঠিয়ে ভাসমান অবস্থায় ইয়ার লিফটিং ব্যাগ এবং ওয়্যার রোপ (শক্তিশালী তামার তার) দিয়ে ধরে রাখা হয়েছে।