গোপনে সরকারী বই বিক্রি, প্রধান শিক্ষক হাতে নাতে ধরা | Daily AjKaler Kontho

গোপনে সরকারী বই বিক্রি, প্রধান শিক্ষক হাতে নাতে ধরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ১:৩২ অপরাহ্ন
গোপনে সরকারী বই বিক্রি, প্রধান শিক্ষক হাতে নাতে ধরা

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চাঁনতারা গন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহিদ সরকারী বই বিক্রি করার সময় তাকে হাতে নাতে ধরেছে এলাকাবাসী। পরে বই সহ ট্রাক জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জামুরিয়া ইউনিয়নের গুনগ্রাম এলাকায়।

প্রত্যক্ষদর্শী জানায় চাঁনতারা গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহিদ সরকারী বই বিধি অনুযায়ী জমা না দিয়ে তিব্র শীতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে ২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুরে( দেড় টনের) ছোট এক ট্রাক ভর্তি কওে সরকারী বই গোপনে পুরাতন কাগজ ব্যবসায়ী মাদারীপুর জেলার নিলয় (১৯)ও ভোলা জেলার রাসেল (২২)এর নিকট বিক্রি করে দেয়। গাড়ি নং ঢাকা মেক্টো- ন১৭-৬৯৬৯। বিষয়টি টের পেয়ে সংবাদকর্মী ও স্থানীয় লোকজন গুনগ্রাম নামক স্থানে গাড়ির গতিরোধ করেন। পরে ট্রাকের ত্রিপল মোড়ানো ঢাকনা খুলে দেখা যায় গাড়িতে বিভিন্ন ক্লাশের সরকারি বই রয়েছে।

গোপনে বই বিক্রয় করার বিষয়ে জানতে চাইলে চান তাঁরা গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ওরফে শহিদ প্রশ্নের কোন সদ উত্তর না দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

এ সব বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী বলেন বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে।

উপজেলা সহকারী কমিশনার(ভৃমি) কিশোর কুমার দাস মুঠো ফোনে জানান প্রতিবেদন ইউএনও স্যার কে দিয়ে দেখার বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।