নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড | Daily AjKaler Kontho

নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ১:২৫ অপরাহ্ন
নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

আজকালের কন্ঠ ডেস্ক : অবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে ৩৫০ সিসির ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। আগামী জুলাই মাসে দেশে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল বিক্রি শুরু হবে।

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। তবে আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব।

চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির সক্ষমতা রয়েছে।