
আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রবি কুমার চাকমার (৪৫) নাম জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।
এ বিষয়ে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনও নিখোঁজ।
আপনার মতামত লিখুন :