প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র ও কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র ও কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন
প্রেসক্লাবের আয়োজনে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবের আয়োজনে দুইশত অসহায় ও ছিন্নমূল শীতার্তের মধ্যে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এটা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের একটি ভালো উদ্যোগ। ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা সাংবাদিকতার পাশাপাশি জনহিতকর কাজ করে থাকেন। তিনি বলেন, প্রেসক্লাবের প্রতিটি ভালো ও মহৎ কাজের সাথে জেলা প্রশাসন সহযোগীতা করবে।