হঠাৎ ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান | Daily AjKaler Kontho

হঠাৎ ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৬:০০ অপরাহ্ন
হঠাৎ ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান

আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরে ১১ তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ফিরোজা বেগম (৫২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকালে শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজা বেগম অবসরপ্রাপ্ত চক্ষু চিকিৎসক ছিলেন। তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, হঠাৎ করেই সকাল ১০টার দিকে তিনি ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোদ উঠলে তিনি ছাদে হাঁটা-হাটি করতে যেতেন বলেও জানান তারা।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আব্দুল গফফার বলেন, ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধরণা করা হচ্ছে। মরদেহ ময়নতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।