প্রফিটে আসবে ৩০ জুনের মধ্যে : পলক | Daily AjKaler Kontho

প্রফিটে আসবে ৩০ জুনের মধ্যে : পলক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন
প্রফিটে আসবে ৩০ জুনের মধ্যে : পলক

আজকালের কন্ঠ ডেস্ক : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লসে আছে। টেশিসকে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে প্রফিটে (লাভ) আনতে হবে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায় বর্তমানে প্রযুক্তিখাতে ১.৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লক্ষ তরুণ তরুণী কাজ করছেন। এই খ্যাত বর্তমানে ২ হাজার ৫০০ সরকারি সেবা দিচ্ছে।

আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি। ভিশন ২০৪১ বাস্তবায়নে চারটি মূল স্তম্ভ রয়েছে। চারটি স্তম্ভ হল, স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থা ও স্মার্ট সরকার।