বড়াইগ্রামে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১ | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৪, ৩:২৩ অপরাহ্ন
বড়াইগ্রামে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ১

আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে শ্যালো ইঞ্জিলচালিত ভটভটির সাথে মালবাহী ট্রাকের সংঘর্ষে রাখাই মন্ডল (৪৭) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার রাত ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটানা ঘটে। রাখাই মন্ডল পাবনার চাটমোহর উপজেলার খতবাড়ি গ্রামের মৃত মুনতাজ মন্ডলের ছেলে। এসময় আরও ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বনপাড়ায় একটি বেসরকারী হসপাতালে ভর্তি করেছে বনপাড়া ফায়ার সার্ভিসকর্মীরা।

জানা যায়, রাজশাহী সিটি হাট থেকে একটি ভটভটিতে ১২টি মহিষ বোঝাই করে পাবনার চাটমোহর যাচ্ছিল। পথে নাটোর- পাবনা মহাসড়কের খেজুর তলা এলাকায় বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের (যশোর ট ১১-৪৬৯৪) সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাখাই মন্ডল নিহত হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুস বলেন, শীতের রাতে সুযোগ নিয়ে ভটভটি মহাসড়কে উঠে পড়েছিল। ট্রাক ও ভটভটি জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।