বাউফলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

বাউফলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন
বাউফলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাজিরপুর ইউনিয়ন পরিষদের বাকলা-রায়তাতেরকাঠির ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান লিখন সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২০শে জানুয়ারি ২০২৪ খ্রিঃ) বেলা ২টার দিকে প্রেসক্লাব বাউফল কার্যালয়ের হলরুমে ওই ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি লিখিত বক্তব্য পেশ করেন।

লিখিত বক্তব্যে ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান লিখন বলেন, গত ১২/০১/২০২৪ খ্রিঃ তারিখের দিবাগত রাতে এক ব্যক্তির ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরে গত ১৩/০১/২০২৪ খ্রিঃ তারিখে বিভিন্ন পত্র পত্রিকায় ইয়াবা সেবনের সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে আমাকে ও আমার ছোট ভাইকে ওই মাদক সেবনকারী ব্যক্তির সঙ্গে জরিয়েছে। এবং আমার নেতৃত্বে নাকি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে। যাহার কোনও ভিত্তি নেই। আমি ও আমার ছোট ভাই এ-সব নেক্কারজনক কাজের সাথে কোনও রুপ জরিত না। কিংবা ওই ইয়াবা সেবনকারী ব্যক্তির সঙ্গে আমার বা আমার ছোট ভাইয়ের কোনও রুপ সম্পর্ক নেই। তাই প্রকাশিত ওই সংবাদে আমাকে ও আমার ছোট ভাইকে জড়িয়ে সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার ওয়ার্ডে কিছু দুষ্কৃতিকারী খারাপ মনের লোক আছে। তারা আমাকে ও আমার ছোট ভাইকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট সহ কমেন্ট করে আসছেন। এবং সাংবাদিক ভাইদের বিভিন্ন ভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করিয়াছেন। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিবেন।

লিখিত বক্তব্য পেশ করার সময় সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন, হানিফ সিকদার, রুহুল আমিন, দুলাল সিকদার, খিজির আকন, সোহাগ সিকদার ও রিফাত আকন। এবং সংবাদ সম্মেলনে প্রেসক্লাব বাউফল এর সাংবাদিকরা উপস্থিত ছিলেন।