সেন্টাল হাসপাতাল ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা | Daily AjKaler Kontho

সেন্টাল হাসপাতাল ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ৪:৩১ অপরাহ্ন
সেন্টাল হাসপাতাল ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিভিন্ন অনিয়ম এর অভিযোগ- সেন্টাল হাসপাতাল ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জেল জরি মানা

নবগঠিত স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের অংশ হিসেবে গোপালগঞ্জে আজ বেলা ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত রাব ৬ এর ভাটিয়া পাড়া ক্যাম্পের ইনচার্জ লেঃ কর্নেল মো, রাসেল আহমেদ এই অভিযান পরিচালনা করেন।নির্বাহী ম্যজিস্ট্রেট শপথ বৈরাগীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় ।

এ সময় শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার,ফামেসী ও সেন্টাল হাসপাতালকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক । বিভিন্ন অপরাধে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে, ৫০ হাজার, নিউ আনন্দলোক ডায়াগনস্টিককে ১০ হাজার, পদ্মা ডায়াগনস্নাটিকে ১০ হাজার, সেন্টাল হাসপাতালকে ১০ হাজার ও মিলন ফামেসীকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ওষুধ রাখার অপরাধে ২০ হাজার টাকা জেল জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শপথ বৈরাগী।

প্রত্যেক প্রতিষ্ঠানকে ৭ দিনের মধ্যে যাবতীয় নিয়ম নিতি না মানলে বন্ধ করে দেওয়া হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

এ বিষয়ে গোপালগঞ্জে র্যব সিক্সের ভাটিপাড়া ক্যাম্প ইন চার্জ
মোঃ রাসেল আহমেদ বলেন, অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করে যাবে।