আধাকেজি গাঁজাসহ যুবক আটক | Daily AjKaler Kontho

আধাকেজি গাঁজাসহ যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
আধাকেজি গাঁজাসহ যুবক আটক

আজকালের কন্ঠ ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে আধা কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত যুবকের নাম শুভো হাওলাদার (২০),পিতা মোসলেম আলী হাওলাদার।সে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে,, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানায় কর্মরত এসআই মো. মাইনুল ইসলাম তাকে পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের তালুকদার সড়ক থেকে আটক করে। এসময় তার কাছে আধা কেজি গাঁজা পাওয়া যায়।