ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন | Daily AjKaler Kontho

ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন
ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

আজকালের কন্ঠ ডেস্ক : নড়াইলে ভাষা সৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি ছেলে রাসেল নিশ্চিত করেছেন।

ভাষা সৈনিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রিজিয়া খাতুন নড়াইল শহরের, মহিষখোলা এলাকার মরহুম অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পর রিজিয়া খাতুনের কফিনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুস্পার্ঘ্য অর্পণ করেন।বাদ আসর জানাযা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।