আগুন পোহাতে গিয়ে শ্রমিক দগ্ধ | Daily AjKaler Kontho

আগুন পোহাতে গিয়ে শ্রমিক দগ্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ১:১৭ অপরাহ্ন
আগুন পোহাতে গিয়ে শ্রমিক দগ্ধ

আজকালের কন্ঠ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপ‌জেলার কল্যাণপুর গ্রা‌মে আগুন পোহাতে গিয়ে সাহাদুল ইসলাম (৫০) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছিলেন তিনি। সাহাদুল ওই গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বর কাউছার আলী জানান, রাতের দিকে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুনের কুণ্ডলী করে সাহাদুলসহ প্রতি‌বেশী ক‌য়েকজন। হঠাৎ ওই আগুন তার শরীরের পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।