হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছেন : হাফিজ মল্লিক | Daily AjKaler Kontho

হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছেন : হাফিজ মল্লিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছেন : হাফিজ মল্লিক

বাকেরগঞ্জ প্রতিনিধি : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হাফিজ মল্লিক ও উপজেলা নির্বাহী অফিসার ।গতকাল বুধবার উপজেলায় মিটিং শেষ করে সংসদ সদস্য মহোদয়, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সংসদ সদস্য (অবসরপ্রাপ্ত) মেজর জেনারেল হাফিজ মল্লিক বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।