ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক নিহত | Daily AjKaler Kontho

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জসিম মুন্সি (৪০) নামক এক অটোরিক্সা চালক নিহত হয়েছে।মঙ্গলবার রাতে মাওয়া-ভাগ্যকুল সড়কের শ্রীনগর উপজেলা কবুতরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় জনতারা আব্দুল আলিম নামক এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত জসিম মুন্সি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত্যু সালাম মুন্সির ছেলে। নিহতের বড় ভাই উজ্জল মুন্সি জানান, দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া সেরে তার ভাই জসিম মুন্সি বাড়ি থেকে অটো রিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান হাসপাতাল থেকে নিহত জসিমের লাশ থানায় আনা হয়েছে।এ ঘটনায় আব্দুল আলিম নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।