দশ কোটি টাকার গাঁজা ধ্বংস | Daily AjKaler Kontho

দশ কোটি টাকার গাঁজা ধ্বংস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৬:১১ অপরাহ্ন
দশ কোটি টাকার গাঁজা ধ্বংস

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার চৌধুরী পাড়া নামক স্থানে প্রায় দশ কোটি টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে গুইমারা ইউনিয়ন পরিষদের দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিনসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ভোরে গুইমারা থানার ওসি আরিফুর আমিনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজাগাছ সন্ধান পান।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য দশ কোটি টাকা।