কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮ | Daily AjKaler Kontho

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৫:১১ অপরাহ্ন
কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুড়ের কামড়ে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি, শুভপুর ইউনিয়নের শুভপুর ও মুন্সিরহাট ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন সলাকান্দি গ্রামের টিটু চন্দ্র দে (৪০), বদরের নেছা (১০০), সামিয়া বেগম (৩৪), রাশিদা বেগম (৩৫), মীম আক্তার(৫৪), নুসরাত জাহান (১৫), শুভপুর গ্রামের উত্তর পাড়ার খাদিজা ইসলাম মীম (৬) ও চাঁনপুর গ্রামের আবদুল্লাহ (৪)।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, সোমবার হাসপাতালে কুকুরের কামড়ে আহত আটজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।