পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১ | Daily AjKaler Kontho

পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর গ্রাম থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ রাজন বিশ্বাস রাজু (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, সকালে উপজেলার একতারপুর গ্রামের এক নারী ওই গ্রামেরই রাজন বিশ্বাস রাজু’র বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

পরে গোপন তথ্যের ভিত্তিতে একতারপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে সেই মামলার আসামী রাজন কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ, যশোর সহ বিভিন্ন থানায় নাশকতা, মাদক, ধর্ষণ চেষ্টা সহ ৬ টি মামলা রয়েছে।