চলতি বছরই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে : সেতুমন্ত্রী | Daily AjKaler Kontho

চলতি বছরই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে : সেতুমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন
চলতি বছরই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে : সেতুমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শেষ হবে। ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বনানীস্থ সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।

পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতুতে যানবাহন চলাচল থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১,২৫২ কোটি টাকা। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।

এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।

নির্বাচনে ভোটের হার ৪১.৮০। অথচ তাদের দাবি জনগণ নির্বাচনে সাড়া দেয়নি। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল কথা বলছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।