গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৪, ১২:০১ অপরাহ্ন
গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ট্রলি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১৩ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্রলি ব্যাগে করে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে আনুমানিক ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ১৩ (তেরো) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ একলাস মীর (৪২), পিতা-মৃত মোতালেব মীর, সাং-দক্ষিণ নামাজপুর, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।