
আজকালের কন্ঠ ডেস্ক : নাইক্ষ্যংছড়িতে মাসিক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধান বা সবজি চাষিদেরকে তামাক চাষ থেকে ফিরাতে হিমাগার স্থাপনের উপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া পাহাড়কাটা, অবৈধ ইটভাটা গড়ে তুলে কাঠ পুড়ানো,ধানি জমির টপসয়েল কেটে ইটভাটায় পাচার ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ করে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সীমান্তের অন্যান্য চোরাচালান নিয়েও ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে চোরাচালান ছাড়া আইন-শৃংখলার অন্যান্য বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় সভায়।
সোমবার ( ১৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান যথাক্রমে মংহ্লা ওয়াই মার্মা ও শামিমা আক্তার।
আপনার মতামত লিখুন :