যৌথসভা আজ বিকালে আওয়ামী লীগের | Daily AjKaler Kontho

যৌথসভা আজ বিকালে আওয়ামী লীগের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
যৌথসভা আজ বিকালে আওয়ামী লীগের

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি। গঠিত হয়েছে নতুন মন্ত্রীসভাও। নতুন মেয়াদে দেশ পরিচালনা শুরুর আগে এক যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ।

আজ সোমবার (১৫ জানুয়ারী) আওয়ামী লীগের এক যৌথ সভা বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এই যৌথসভা অংশ গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।