অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
অবৈধভাবে বালু উত্তোলন করায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর মেটাডোর কোম্পানির পাশে ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সোহেল মিয়া নামে একজনকে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোহেল উপজেলার শাহপুর গ্রামের আরজু মিয়ার ছেলে।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ওই এলাকা অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তাকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেন।