কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক | Daily AjKaler Kontho

কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন
কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক

আজকালের কন্ঠ ডেস্ক : সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১টি নৌকাসহ ২শ আটন (বিশেষভাবে তৈরি ফাঁদ) জব্দ করা হয়।

রোববার (১৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলো দাকোপ উপজেলার পানখালী গ্রামের জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইরা।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান গণমাধ্যমকে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।