চাঁদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু | Daily AjKaler Kontho

চাঁদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ৪:৫৯ অপরাহ্ন
চাঁদপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরের কচুয়ার পূর্ব কালচোঁ গ্রামে পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের ইয়াছিন তালুকদারের দেড় বছরের ছেলে আবু সাঈদ ও মহিন তালুকদারের দুই বছরের ছেলে আবরার হোসেন।

স্থানীয়রা জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। একপর্যায়ে তাদের খোঁজাখুঁজি পর পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।