বরিশালে বিএমপি দক্ষিণ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা | Daily AjKaler Kontho

বরিশালে বিএমপি দক্ষিণ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ২:৫১ অপরাহ্ন
বরিশালে বিএমপি দক্ষিণ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি দক্ষিণ বিভাগের মাসিক অপরাধ পর্যালােচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ১১ টায় সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার।এ-সময় তিনি বিগত মাসের অপরাধ তথ্য পর্যালােচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি ও জঙ্গিবাদ সংক্রান্তে আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরাে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) জনাব প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা জনাব সীমা খানম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা জনাব এটিএম আরিচুল হক, অফিসার ইনচার্জ বন্দর থানা এ. আর মুকুল পিপিএম সহ সংশ্লিষ্ট অন্যান্য অফিসারবৃন্দ।