নতুন মন্ত্রিসভায় ৪ নারী | Daily AjKaler Kontho

নতুন মন্ত্রিসভায় ৪ নারী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন
নতুন মন্ত্রিসভায় ৪ নারী

আজকালের কন্ঠ ডেস্ক : আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নতুন সরকারের এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চার নারী থাকছেন।

নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। ২৫ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন দুইজন নারী। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকজন দীপু মনি। শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর আওয়ামী লীগ সরকারের চতুর্থ মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন দীপু মনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন দুই নারী সংসদ সদস্য। তাদের একজন হলেন রুমানা আলী। অন্যজন সিমিন হোসেন রিমি।

রুমানা আলী গাজীপুর-৩ আসনে নৌকা প্রতীকে ২৪ হাজার ৫২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়েছেন।