আখাউড়ায় অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ১৫ জনকে জরিমানা | Daily AjKaler Kontho

আখাউড়ায় অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ১৫ জনকে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
আখাউড়ায় অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ১৫ জনকে জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ১৫ জন চালককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।

অভিযানে সড়ক বাজারের বিভিন্ন যায়গায় অবৈধভাবে মোটরসাইকেল ও অটোরিকশা পার্কিং করায় ১৫ জন চালককে জরিমানা করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক বাজারটি যানযটমুক্ত রাখার জন্যেই এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গাড়ি পার্কিং করায় মোটরসাইকেল ও অটোরিকশার ১৫ জন চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।