বঙ্গবন্ধুর জীবনী সম্মলিত বই বিতরণ | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধুর জীবনী সম্মলিত বই বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ৭:৪২ অপরাহ্ন
বঙ্গবন্ধুর জীবনী সম্মলিত বই বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে সরবরাহকৃত ৮৯ পিস বই প্রধান শিক্ষক লননী কান্ত রায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আইবুল ইসলাম।

নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লননী কান্ত রায় জানান, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজির্বু রহমানের জীবনী সম্মলিত লেখা বইগুলো বিদ্যালয়ের লাইব্রেরীতে সংরক্ষন করা হবে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বইগুলো পড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সকল তথ্য জানবে।