প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত | Daily AjKaler Kontho

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত

আজকালের কন্ঠ ডেস্ক : নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এসব গাড়ি প্রস্তুত করেছে।

বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

জানা গেছে, প্রস্তুত থাকা গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা এসে দেখে গেছেন। আজ বিকেলে বা আগামীকাল সকালে গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, নতুন মন্ত্রিসভার শপথ উপলক্ষে আমাদের কাছে গাড়ি চাওয়া হয়েছে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছি। মন্ত্রিপরিষদ থেকে সাধারণত নির্দিষ্ট সংখ্যক গাড়ি চাওয়া হয় না। তারা প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে বলেন। গতবারের অভিজ্ঞতা থেকে এবারও ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।