শীতার্ত ৪০০ মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ | Daily AjKaler Kontho

শীতার্ত ৪০০ মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ২:২১ অপরাহ্ন
শীতার্ত ৪০০ মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলায় শীতার্ত ৪০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রধান হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন ২৬ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম এসইউপি,এএফডব্লিউসি,পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী পিএসসি সহ উর্ধতন সেনা কর্মকর্তারা।