৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু | Daily AjKaler Kontho

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশায় আট ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে রাত দেড়টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করার ঘোষণা দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে এলে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।