অনুশীলনে হাতে চোট পেলেন তামিম | Daily AjKaler Kontho

অনুশীলনে হাতে চোট পেলেন তামিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
অনুশীলনে হাতে চোট পেলেন তামিম

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি লিগটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে প্রস্তুতির প্রথম দিনেই তাসকিন আহমেদের বলে চোট পেলেন দেশ সেরা এই ওপেনার। পরে নেট ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে ব্যাট করতে নামেন তামিম। তাসকিনের একটি বল খেলতে গিয়ে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান তিনি। দ্রুতই অনুশীলন থামিয়ে দেন।

পরে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন। নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। তার চোটের অবস্থা কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফরচুন বরিশালের বিপিএল।